আরও দেখুন
বৃহস্পতিবার বিশৃঙ্খলভাবে EUR/USD কারেন্সি পেয়ারের ট্রেডিং করা হয়েছে এবং মূল্য বারবার দিক পরিবর্তন করেছে। দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোজোনে দুইটি মাত্র অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, এবং তারমধ্যে কেবল প্রথমটিই মার্কেটকে প্রভাবিত করতে পারত। প্রত্যাশা অনুযায়ী ইউরোজোনের খুচরা বিক্রয় প্রতিবেদনের ফলাফল হতাশাজনক ছিল, যা দিনের প্রথমার্ধে ইউরোর দরপতনের কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবুও আমরা এখনও মনে করি যে মৌলিক প্রেক্ষাপটের এই সূচকের প্রভাব নগণ্য বা নেই বললেই ভাল—খুচরা বিক্রয় সূচকের ফলাফল দিনের বেশিরভাগ সময় জুড়ে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টি করার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রের জবলেস ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল মোটামুটি নিরপেক্ষ ছিল, তাই তাত্ত্বিকভাবে তা মার্কিন ডলারের মূল্যের উপর প্রভাব ফেলতে পারে নি। ইরান যুদ্ধে মৌলিকভাবে নতুন কোনো ঘটনা ঘটেনি; ক্ষেপণাস্ত্র হামলা চলমান আছে, যা গত সপ্তাহে সামরিক সংঘাত সূচনার পরিপ্রেক্ষিতে নতুন কিছু নয়।
বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে পাঁচটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে। সবগুলোই প্রায় 1.1584-1.1591 এরিয়ার মধ্যে গঠিত হয়েছিল, যা সাইডওয়েজ রেঞ্জভিত্তিক ও বিভ্রান্তিকর মুভমেন্টের ইঙ্গিত দেয়। কোনোবারই এই পেয়ারের মূল্য নিকটতম লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি, তাই নতুন ট্রেডাররা কেবল প্রথম দুইটি সিগন্যাল কার্যকরভাবে কাজে লাগাতে পেরেছেন। ইউরোপীয় ট্রেডিং সেশনের সময়ে গঠিত বাই সিগন্যালগুলো একটি অপরটির অনুরূপ ছিল, তাই কেবল একটিমাত্র ট্রেড ওপেন করা উচিত ছিল। মার্কিন সেশনে পরিলক্ষিত একমাত্র সেল সিগন্যালটি ফলস সিগন্যাল ছিল।
শুধুমাত্র মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান যুদ্ধের কারণে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে পুনরায় এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। 2026 সালের শুরুতে পুনরায় দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ায় আমরা মধ্যমেয়াদে নতুন করে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। মার্কিন ডলারের ক্ষেত্রে সামগ্রিক মৌলিক পটভূমি এখনও বেশ চ্যালেঞ্জিং রয়ে গেছে, তাই আমরা ইউরোর মূল্যের আরও ঊর্ধ্বমুখী মুভমেন্টের প্রত্যাশা করছি। তবে বর্তমানে মার্কেটের ট্রেডাররা অর্থনীতি নয়—ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর দৃষ্টিপাত করছে।
শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়ার নিচে কনসলিডেট করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন; যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়া থেকে বাউন্স করলে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লং পজিশন ওপেন করার সুযোগ তৈরি হবে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908, 1.1970-1.1988, 1.2044-1.2056, এবং 1.2092-1.2104। শুক্রবার ইউরোজোনে একমাত্র গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে গত বছরের চতুর্থ প্রান্তিকের চূড়ান্ত GDP প্রতিবেদন প্রকাশিত হবে। যুক্তরাষ্ট্রে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে, যার মধ্যে রয়েছে ননফার্ম পে-রোলস, বেকারত্ব হার এবং খুচরা বিক্রয় সূচক।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।