আরও দেখুন
16.03.2026 09:43 AMগত শুক্রবার মার্কিন স্টক সূচকগুলোতে আবারও নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.61% হ্রাস পেয়েছে, আর নাসডাক 100 সূচক 0.93% হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.26% হ্রাস পেয়েছে।
ওয়াল স্ট্রিটে উচ্চ মাত্রার অস্থিরতা বজায় রয়েছে: স্টক সূচকের ফিউচার্স আজ সামান্য পুনরুদ্ধার হয়েছে, একই সময়ে ইরানে চলমান সামরিক সংঘাতের প্রেক্ষিতে তেলের মূল্য তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। জ্বালানির উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির উদ্বেগ তীব্র হওয়ায় বন্ডের লভ্যাংশ সামান্য কমেছে।যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর ক্ষেপণাস্ত্র আক্রমণের তীব্রতা আগের চেয়ে অনেক বাড়ায় তখন S&P 500 সূচকের দরপতন শুরু হয়। মধ্যপ্রাচ্য সংঘাত এখন দ্বিতীয় সপ্তাহে গিয়ে ঠেকলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েযছে, যা গত সপ্তাহের শেষে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি $100-এর ওপরে নিয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই এই সামরিক সংঘাত শেষ হওয়ার ইঙ্গিত দিলেও—এ ধরনের মন্তব্য আর মার্কেটকে শান্ত করছে না। ওয়াল স্ট্রিট জার্নাল দুজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে যে পেন্টাগন মধ্যপ্রাচ্যে নির্বাহী মেরিন ইউনিট পাঠিয়েছে—যে পদক্ষেপটি পরিস্থিতি শান্ত করার বদলে আরও তীব্র করবে বলে প্রতীয়মান হচ্ছে।
S&P 500-এর টেকনিক্যাল বিশ্লেষণ অনযায়ী, ক্রেতাদের প্রধান কাজ হলো সূচকটির মূল্যকে $6,682-এর রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করানো। এটি সূচকটির মূল্যের নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু করতে সহায়তা করবে এবং $6,697-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করে দেবে। সূচকটির দর $6,711-এর উপরে ধরে রাখতে পারলে বুলিশ প্রবণতা আরও শক্তিশালী হবে। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে, সূচকটির দর প্রায় $6,672 আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ওই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত ট্রেডিং ইন্সট্রুমেন্টটির দর $6,660 পর্যন্ত নেমে যেতে পারে এবং এর ফলে $6,651 পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
You have already liked this post today
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

