empty
 
 
17.04.2026 09:40 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৭ এপ্রিল

বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে চ্যালেঞ্জ এখনও বহাল রয়েছে। গতকাল বিটকয়েনের মূল্য $75,000-এর উপরে কনসলিডেট করতে ব্যর্থ হয়েছিল, যা বিটকয়েনের চাহিদা সীমিত থাকার ইঙ্গিত দেয়। ইথেরিয়ামের মূল্যও বাড়ছিল, তবে পরবর্তীতে প্রায় $2,327-এ ফিরে এসেছে।

This image is no longer relevant

ট্রেডাররা মূল্যের বর্তমান লেভেলে বিটকয়েন ক্রয়ের ব্যাপারে স্পষ্টভাবে সতর্কতা প্রদর্শন করছে, যদিও বড় ট্রেডাররা সম্প্রতি মার্কিন ট্রেডিং সেশনে বেশ সক্রিয় ছিল। গতকাল তাদের ট্রেডিং কার্যক্রমে স্পষ্টভাবে উল্লেখযোগ্য বিক্রির প্রবণতা পরিলক্ষিত হয়েছে, যা বিটকয়েনের আরও মূল্য বৃদ্ধির সম্ভাবনা সীমিত করেছে।

এটি গুরুত্বপূর্ণ যে, যদি বিটকয়েনের মূল্য $76,000 ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়, তাহলে অনেক পেন্ডিং স্টপ-লস অর্ডার ট্রিগার হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। এই ধারাবাহিক প্রভাব দ্রুত বিটকয়েনের মূল্যের তীব্র উত্থান ঘটাতে পারে, সম্ভবত বিটকয়েনের মূল্য $80,000–$81,000 রেঞ্জে পৌঁছাতে পারে। ঠিক ওই জোনে নতুন করে বিক্রির প্রবণটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং বিক্রেতারা সম্ভবত আবারও মার্কেটের নিয়ন্ত্রণ গ্রহণ করবে।

ইথেরিয়ামেরও মূল্য বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে; তবু $2,400 লেভেলের উপরে আরও বৃদ্ধির ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। এই গুরুত্বপূর্ণ লেভেল অতিক্রম করলেই ইথেরিয়ামের মূল্যের আরও শক্তিশালী ও টেকসই উর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা রয়েছে। তার আগে, যতদিন ইথেরিয়ামের মূল্য এই রেজিস্ট্যান্সের নিচে থাকবে, সম্ভবত নিম্নমুখী প্রবণতা বজায় থাকবে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $75,800-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $75,000-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $75,800-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $74,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $75,000 ও $75,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $73,600-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $74,500-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $73,600-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $74,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $74,500 ও $73,600-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,345-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,327-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,345-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,313 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,327 ও $2,345-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,297-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,313-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,297 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,327-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,313 ও $2,297-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.