empty
 
 
17.06.2026 08:07 AM
১৭ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant

মঙ্গলবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের তেমন কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি; তবু লক্ষণীয় যে এই পেয়ারের মূল্য ডিসেন্ডিং ট্রেন্ড লাইনটি ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে আনুষ্ঠানিকভাবে নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে বলে ধরা যায়। আমরা "আনুষ্ঠানিকভাবে" বলছি কারণ আজ, আগামীকাল ও পরশু বিশ্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে যা নিশ্চিতভাবে এই পেয়ারের মূল্যের মুভমেন্টকে প্রভাবিত করবে। তাই সপ্তাহের শেষে ইউরোর উল্লেখযোগ্যভাবে দরপতন ঘটতে পারে, এবং ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকাড় সংঘাতের সম্ভাব্য সমাধান ও শান্তি চুক্তি স্বাক্ষরের প্রেক্ষিতে ট্রেডাররা এই পেয়ার ক্রয়ের জন্য ততটা তাড়াহুড়ো করছে না। গতকাল ইউরোপীয় ইউনিয়নে ZEW ইনস্টিটিউটের অর্থনৈতিক প্রত্যাশা সূচক প্রকাশিত হয়, এবং যুক্তরাষ্ট্রে নির্মাণ খাত সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এইসব প্রতিবেদনের ফলাফল ট্রেডারদের দ্বারা উপেক্ষিত হয়েছে, যা অপ্রত্যাশিত নয়—ট্রেডাররা গত তিন মাস ধরেই সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফলকে অগ্রাহ্য করছে। অতএব ইউরোর আরও দর বৃদ্ধির সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে, যা মূলত মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির প্রতি ট্রেডারদের আনাস্থা এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চুক্তির শর্তসমূহের কারণে ঘটছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

This image is no longer relevant

মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে তিনটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে। এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়ার নিচে পৌঁছানোর পর প্রথম সেল সিগন্যালটি গঠিত হয়েছে, যা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু পরের দুইটি বাই সিগন্যালকে কার্যকর বিবেচনা করা যেতে পারে। দুর্ভাগ্যবশত স্বল্প মাত্রার অস্থিরতার কারণে লং পজিশনগুলো থেকে খুব একটা মুনাফা অর্জন করা সম্ভব হয়নি, তবে প্রথম ট্রেডের লোকসান কিছুটা পুষিয়ে নেয়া গিয়েছে। ট্রেডগুলো বুধবার পর্যন্ত হোল্ড করে রাখা যেতে পারে।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে এবং টেকনিক্যাল চিত্র অনুযায়ী এখন ঊর্ধ্বমুখী প্রবণতা গঠনের সুযোগ আছে। যদি মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু হয়, তবে মার্কিন ডলারের দর পুনরায় বৃদ্ধি পাবে। আর যদি তেহরান ও ওয়াশিংটন চুক্তিতে স্বাক্ষর করে, তখন ঝুঁকিপূর্ণ কারেন্সিগুলোর চাহিদা বৃদ্ধি পাবে। তবে বর্তমানে ট্রেডাররা ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

বুধবার, এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়ার নিচে কনসলিডেট করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। লং পজিশনও প্রাসঙ্গিক রয়েছে, কারণ এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়া অতিক্রম করেছে; লং পজিশনে এন্ট্রির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে 1.1655-1.1666 লেভেল নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। বুধবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড ইউরোপীয় ইউনিয়নে বক্তব্য দেবেন, এবং যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রয় সূচক প্রকাশিত হবে, সেইসাথে ফেডারেল রিজার্ভের বৈঠকের ফলাফলও ঘোষণা করা হবে। নিশ্চিতভাবেই মার্কেটের ট্রেডাররা ফেডের বৈঠকের সিদ্ধান্তের উপর মনোযোগ দেবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.