আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.3261 লেভেল টেস্ট করেছিল—যা পাউন্ডের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ এই পেয়ারের মূল্য প্রায় 1.3285 পর্যন্ত বেড়েছে।
ওয়ার্শের মন্তব্যকে মুদ্রানীতি নমনীয় করার ইঙ্গিত—অথবা অন্তত কঠোর নীতিমালা বাস্তবায়নের প্রয়োজনীয়তা না থাকার ইঙ্গিত—হিসেবে বিবেচনা করে গতকাল তাৎক্ষণিকভাবে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তেল ও গ্যাসের দরপতনের ফলে প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতির চাপ নমনীয় হয়েছে, যা ফেডারেল রিজার্ভকে কার্যকর আর্থিক নীতিমালা নির্ধারণে আরও বাড়তি সুযোগ দিয়েছে। পাউন্ডের ক্ষেত্রেও এই সিদ্ধান্তের প্রতি ইতিবাচকভাবে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে এবং মার্কিন ডলারের বিপরীতে এটির দর তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।
আজ পাউন্ড স্টারলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ তেমন কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের কথা নেই। যুক্তরাজ্য থেকে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের না থাকায় পাউন্ডের মূল্যের তীব্র মুভমেন্টের সম্ভাবনাও নেই। তবে কোনো প্রতিবেদন না থাকার বিষয়টি পরোক্ষভাবে পাউন্ডের পক্ষে কাজ করতে পারে। ট্রেডাররা ব্যাংক অব ইংল্যান্ডের আর্থিক নীতিমালা সংক্রান্ত কমিটির সদস্য ক্যাথরিন এল. মানের বক্তব্যের দিকে নজর দেবে। তার মন্তব্যে সরাসরি ভবিষ্যৎ নীতিমালা সম্পর্কে পূর্বাভাস বা ঘোষণা না দেয়া হলেও ট্রেডাররা সবসময় তা নিবিড়ভাবে বিশ্লেষণ করে। আশা করা হচ্ছে ক্যাথরিন এল. মান বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও মুদ্রানীতি সম্পর্কে কিছু অন্তর্দৃষ্টি দিতে পারেন। যদি তার মূল্যায়নে ব্যাংক অব ইংল্যান্ডকে আরও কঠোর আর্থিক নীতিমালার ক্ষেত্রে সতর্ক অবস্থান অথবা ভবিষ্যতে নমনীয় আর্থিক নীতিমালার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়, তাহলে তা পাউন্ডে চাহিদাকে সমর্থন করতে পারে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা নং 1 ও নং 2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3354-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3309-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3354-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3282-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3309 এবং 1.3354-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3282-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3227-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ প্রকাশিতব্য প্রতিবেদনের নেতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3309-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3282 এবং 1.3227-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।