আরও দেখুন
সোমবারের ট্রেডিংয়ে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য আবারও কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট প্রদর্শন করেনি। সারাদিন জুড়ে ট্রেডাররা কোনো আকর্ষণীয় অর্থনৈতিক প্রতিবেদনও পায়নি। উপরন্তু, ট্রেডাররা বেশিরভাগ ক্ষেত্রে ভূ-রাজনৈতিক সংবাদও উপেক্ষা করেছে। অবশ্য, যদি বাব-আল-মান্দেব প্রণালীর অবরোধ সংক্রান্ত তথ্য নিশ্চিত হয়, তাহলে মার্কিন ডলারের দর পুনরায় বৃদ্ধি পেতে পারে। তবে আমাদের দৃষ্টিকোণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহ যেভাবেই এগোক—এই বিষয়টির ওপর ভিত্তি করে মার্কিন ডলারের শক্তিশালী মূল্য বৃদ্ধির প্রত্যাশা আর করা যাবে না। ট্রেডাররা কেবল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট দ্বারাই চিরকাল প্রভাবিত হতে পারে না। 2026 সালে এই বিষয়টি মার্কিন ডলারের মূল সহায়তামূলক কারণ হলেও বর্তমানে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেম স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট বিদ্যমান রয়েছে, এবং এই এই পেয়ারের মূল্যের স্বল্প মাত্রার অস্থিরতা বজায় রয়েছে। সুতরাং টেকনিক্যাল দিক থেকে কোনো কিছুই বদলায়নি। অস্থিরতার মাত্রা কমই রয়ে গেছে। এই সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হবে, তবে ইসিবির পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে না।
সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। মুভমেন্ট একেবারেই দুর্বল ছিল এবং এই পেয়ারের মূল্য কোনো লেভেল বা এরিয়া টেস্ট করতে পারেনি। অতএব নতুন ট্রেডারদের জন্য আবারও মার্কেটে এন্ট্রি করার কোনো ভিত্তি তৈরি হয়নি।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য উভয় ট্রেন্ডলাইনই ব্রেক করেছে এবং এখন আর সেগুলো প্রাসঙ্গিক নেই। সাম্প্রতিক মাসগুলোতে মার্কেটের সার্বিক পরিস্থিতি ও মুভমেন্ট বিবেচনা করে আমাদের ধারণা ইউরোর মূল্য বৃদ্ধি অব্যাহত থাকবে; এবং এটির মূল্য এখনকার চেয়ে অনেক বেশি শক্তিশালীভাবে বৃদ্ধি পাওয়া উচিত। তবে সত্যিকার অর্থে বর্তমান উর্ধ্বমুখী মুভমেন্টটি একটি কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে; এবং এই মুভমেন্টটি কোনো নির্দিষ্ট প্রবণতার চেয়ে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্টের সাথেই বেশি সাদৃশ্যপূর্ণ।
মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.1461-1.1466 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1363-1.1377-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1363-1.1377 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে এবং মূল্যের 1.1461-1.1466-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। তবে আজ আমরা মার্কেটে এই পেয়ারের মূল্যের তীব্র মুভমেন্টের প্রত্যাশা করছি না।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1275, 1.1363-1.1377, 1.1461-1.1466, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754। মঙ্গলবার ইইউ ও জার্মানিতে ZEW থেকে ইকোনোমিক সেন্টিমেন্ট ইনডেক্স ও যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ADP কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। আমরা এই প্রতিবেদনগুলোকে স্বল্প গুরুত্বসম্পন্ন হিসেবে বিবেচনা করছি, তাই আজও এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা আবারও কমই থাকতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।