empty
 
 
04.08.2026 07:26 AM
৪ আগস্ট কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant

সোমবারে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের সামান্য কারেকশন হয়েছে, তবে ঊর্ধ্বমুখী প্রবণতা অক্ষুণ্ণ রয়েছে। ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের ভিতরে কতটা সময় কাটিয়েছে, যা এই পেয়ারের মূল্যের দুটি এরিয়ার বাউন্ডারি ছিল: 1.1366-1.1377 এবং 1.1461-1.1474। বর্তমানে এই পেয়ারের মূল্য শুধু এই রেঞ্জ থেকেই চলে যায়নি, বরং উপরের দিকে টেস্ট করে আবার বাউন্সও করেছে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমে দেখা যাচ্ছে যে ইউরোপীয় কারেন্সির মূল্য সেই এক বছর ধরে বিদ্যমান সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে বাউন্স করেছে। অতএব সকল টেকনিক্যাল বিষয় ইউরোর পক্ষে রয়েছে।

নতুন ট্রেডারদের স্মরণ করিয়ে দেওয়া যাক, যদি মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক সংঘাত না ঘটত—যা "নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের" চাহিদা তীব্রভাবে বাড়িয়েছে—তাহলে 2026 সালে মার্কিন কারেন্সির দর এত দৃঢ়ভাবে বৃদ্ধি পেত না। বছরের শুরুতে ফেডারেল রিজার্ভ পুনরায় মুদ্রানীতি নমনীয় করার প্রস্তুতি নিচ্ছিল, যা স্পষ্টতই মার্কিন কারেন্সি শক্তিশালী হওয়ার পক্ষে কাজ করবে না। উপরন্তু ডোনাল্ড ট্রাম্পের গৃহীত পদক্ষেপও কোনো না কোনোভাবে মার্কিন ডলারকে দুর্বল করছে। তাই মধ্যমেয়াদে আমরা কেবলমাত্র ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করছি, এবং এই সপ্তাহে কেবলমাত্র মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের ফলাফলই এক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

This image is no longer relevant

সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল যা নতুন ট্রেডাররা সহজেই কাজে লাগাতে পারত। মার্কিন ট্রেডিং সেশনে এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া থেকে "পুলব্যাক" করে, যা শর্ট পজিশন ওপেন করার সুযোগ দেয়। সন্ধ্যার আগে ট্রেডটি প্রায় 20 পিপস লাভের সাথে ক্লোজ করা যেত, অথবা মঙ্গলবার পর্যন্ত ওপেন রাখা যেত।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলটি অতিক্রম করেছে, যেখানে মূল্য এক মাস অবস্থান করেছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। সম্প্রতি মার্কেটের ট্রেডাররা ইউরোর পক্ষে থাকা প্রায় সব ইতিবাচক কারণ উপেক্ষা করেছে, তাই এখন হয়তো "হিসাব মিলতে" শুরু করতে পারে এবং এই পেয়ারের এক্সচেঞ্জ রেট ন্যায্য মূল্যে ফিরে আসতে পারে।

যেহেতু সোমবার এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার নিচে কনসোলিডেট করেছে, তাই মঙ্গলবার নতুন ট্রেডাররা শর্ট পজিশন হোল্ড করে রাখতে পারেন, যেখানে মূল্যের 1.1461-1.1474-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়ার ওপর কনসলিডেশন করে তাহলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে; যেখানে মূল্যের 1.1584-1.1594-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1275, 1.1366-1.1377, 1.1461-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754। মঙ্গলবার ইউরোজোনে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না, যখন যুক্তরাষ্ট্রে জুন মাসের কর্মসংস্থান সৃষ্টি সংক্রান্ত JOLTs থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে। এই প্রতিবেদনের ফলাফল বেশ পুরোনো—তাই আমরা মার্কেটে তীব্র প্রতিক্রিয়ার প্রত্যাশা করছি না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.