আরও দেখুন
সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী দরপতনের ইঙ্গিত পাওয়া গেলেও বৃহস্পতিবার GBP/USD কারেন্সি পেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য যে, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ISM সার্ভিস বিজনেস অ্যাক্টিভিটি ইনডেক্সের ফলাফল মার্কিন ডলারের জন্য যতটা ইতিবাচক ছিল; তা অন্য কোনো প্রতিবেদনের ক্ষেত্রে ছিল না। অথচ গতকাল যখন ISM সূচকটি প্রকাশিত হলো, তখন মার্কিন ডলারের দরপতন ঘটে। আমরা আগেই উল্লেখ করেছি যে, গত দুই সপ্তাহ ধরে মার্কেটে একটি টেকনিক্যাল কারেকশন চলছে। এ ধরনের কারেকশন মৌলিক বা সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্ভর না করেই ঘটতে পারে। মার্কেটের ট্রেডাররা যখন লং পজিশন থেকে মুনাফা তুলে নিতে শুরু করেন, তখনই আমরা দরপতন লক্ষ্য করি। ঠিক এ কারণেই এই সপ্তাহে সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং এই কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্টের মধ্যে কোনো সঙ্গতি দেখা যায়নি। ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালার বিষয়ে আমাদের ধারণা হলো, সেপ্টেম্বরে মূল সুদের হার বাড়ানো হবে না; এর সপক্ষে কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না। তাই, সাধারণ কারেকশনের বাইরে মার্কিন ডলারের উল্লেখযোগ্যভাবে দর বৃদ্ধির তেমন কোনো কারণ নেই।
বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। এশিয়ান সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়া থেকে বাউন্স করে এবং দিনের শেষ পর্যন্ত কেবল ঊর্ধ্বমুখীই হয়েছে। ফলে, ট্রেডাররা সকালে লং পজিশন ওপেন করতে পারতেন এবং সন্ধ্যায় প্রায় 30–40 পিপস মুনাফা সাথে তা ক্লোজ করতে পারতেন।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে, যা কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের মতে, মধ্যমেয়াদে পাউন্ডকে মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকা উচিত, যদিও বর্তমানে কারেকশনের প্রভাবে দরপতন হচ্ছে। সাপ্তাহিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে উঠতে শুরু করেছে এবং এই মুভমেন্ট এখনও সম্পন্ন হয়নি। গত শুক্রবার মার্কিন ডলারের সার্বিক প্রেক্ষাপটের উন্নতি হয়েছে, তবে মার্কিন ডলার খুব বেশিদিন এই সহায়তা পাবে না।
শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.3587–1.3598 এরিয়া থেকে বাউন্স করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3456–1.3476-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়া থেকে বাউন্স করলে লং পজিশন ওপেন রাখা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641, 1.3695, 1.3741। যুক্তরাজ্যে শুক্রবার কোনো বড় উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, তবে তার প্রয়োজনও নেই। কারণ যুক্তরাষ্ট্রে আজ গুরুত্বপূর্ণ নন-ফার্ম পেরোল এবং বেকারত্বের হার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে——যেগুলোর জন্য ট্রেডাররা সোমবার থেকেই অপেক্ষায় রয়েছে। বিকেলের দিকে কারেন্সি মার্কেটে উল্লেখযোগ্য অস্থিরতা দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।